রূপায়ণ সিটি উত্তরায় ঈদুল ফিতরের আনন্দঘন জামাত

আপডেট : ২১ মার্চ ২০২৬, ১২:৩৪ পিএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রূপায়ণ সিটি উত্তরায় আনন্দঘন পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ মার্চ) সকাল ৮:৩০ এ রূপায়ণ ম্যাজেস্টিক মাঠে আয়োজিত জামাতে ইমামতি করেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী। 

এছাড়া জামাতে রূপায়ণ সিটির বাসিন্দাগণ, শিশু-কিশোর, রাজনীতিবিদ, বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন ।

রূপায়ণ সিটি বাংলাদেশের প্রথম মেগা গেটেড কমিউনিটি, যেখানে সমমনা মানুষদের জন্য আধুনিক নাগরিক সুবিধাসহ সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় আয়োজনের বিশেষ ব্যবস্থা রয়েছে। ঈদুল ফিতরের এ আয়োজনও তারই একটি অংশ, যা সকলকে একত্রিত করে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত