রূপায়ণ গ্রুপ ও সানবিম অ্যান্ড সানবিম’র মধ্যে চুক্তি স্বাক্ষর

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৯:২০ পিএম

দেশের শীর্ষস্থানীয় আবাসন প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের চ্যানেল পার্টনার হল সানবিম অ্যান্ড সানবিম কমার্শিয়াল সার্ভিসেস লিমিটেড। আজ রবিবার (৯ আগস্ট) রাজধানীর গুলশানে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

রূপায়ণ গ্রুপের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কর্পোরেট সেলসের সিবিও (ইনচার্জ) মাহফুজুর রহমান ও সানবিম অ্যান্ড সানবিম কমার্শিয়াল সার্ভিসেস লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. তানিয়া জেরিন খুশবু। 

এই চুক্তির আওতায় রূপায়ণ গ্রুপের কমার্শিয়াল, রেসিডেন্সিয়াল, ইনিস্টিটিউশনাল স্পেস ও ল্যান্ড বিক্রিতে চ্যানেল পার্টনার হিসাবে কাজ করবে সানবিম অ্যান্ড সানবিম কমার্শিয়াল সার্ভিসেস লিমিটেড। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান সেক্রেটারিয়েট ডিভিশনের ইনচার্জ হেড সালাহ উদ্দিন খালেদ জয়সহ উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত