ফোন করে সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

আপডেট : ২১ মার্চ ২০২৬, ১০:০০ পিএম

সদ্য কারামুক্ত সাংবাদিক আনিস আলমগীরকে ফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আনিস আলমগীর বলেন, সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। আমি খুব সারপ্রাইজড। তিনি আমাকে ও আমার স্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। কারাগারে থাকার কথা শুনেছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানিয়েছি। তিনি আজকে ঈদের নামাজে যে সৌহার্দ্য ও সম্প্রীতি দেখিয়েছেন। আমি বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছি ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তারেক রহমান অতীতের নেতিবাচক রাজনীতি নিয়ে মন্তব্য করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত