কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) দুপুরে গ্রেপ্তারদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়।
তারা হলেন ওই এলাকার মো. জামান মিয়া (৩৫) ও মো. জামাল উদ্দিন (৫০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২২ মার্চ) রাত ১০টার দিকে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদেরের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) রিয়াজুল মোস্তফা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আল আমিনসহ সঙ্গীয়ফোর্স উত্তর আমিননগরের পান্ডব আলী শাহ মাজার এলাকায় অভিযান চালিয়ে মো.জামান মিয়া ও মো.জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছে রক্ষিত ৬০ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়ের নগদ ৭ হাজার ২৬০ টাকা উদ্ধার করা হয়।
এবিষয়ে ওসি মো. আব্দুল কাদের জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।
