৬ ব্যক্তিকে 'সাধু' ঘোষণা করলেন পোপ লিও

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০৭:০৫ পিএম

পোপ লিও বীরোচিত গুণাবলীর ডিক্রি অনুসারে ৬ ব্যক্তিকে 'সাধু' ঘোষণা করেছেন। সোমবার (২৩ মার্চ) সকালে ভ্যাটিকানে সাধুসন্তদের কারণ বিষয়ক ডিকাস্টারির প্রিফেক্ট কার্ডিনাল মার্সেলো সেমেরারোকে গ্রহণ করেন এবং ছয়জন ব্যক্তিকে সাধুত্বের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কয়েকটি ডিক্রি জারির অনুমোদন দেন। ডিক্রি অনুসারে, সংশ্লিষ্ট প্রার্থীরা ‘পূজনীয় ঈশ্বরের সেবক’ বা সংক্ষেপে ‘পূজনীয়’ উপাধি লাভ করেন।

তারা হলেন লুডোভিকো আলতিয়েরি, এডওয়ার্ড জোসেফ ফ্লানাগান, অঁরি ক্যাফারেল, স্তানিস্লাভা সামুলোস্কা, মারিয়া অফ বেথলেহেম অফ দ্য হার্ট অফ জেসাস রোমেরো আলগারিন, জিউসেপ্পে কাস্তাগনেত্তি।

লুডোভিকো আলতিয়েরির জীবন উৎসর্গকে পোপ স্বীকৃতি দিয়েছেন। তিনি ছিলেন আলবানোর বিশপ এবং রোমান চার্চের কার্ডিনাল। তিনি ১৮০৫ সালের ১৭ জুলাই ইতালির রোমে জন্মগ্রহণ করেন এবং ১৮৬৭ সালের ১১ আগস্ট ইতালির পাহাড়ি শহর আলবানো লাজিয়ালে মৃত্যুবরণ করেন। এ ছাড়া আরও চারজন ধর্মীয় ব্যক্তি এবং একজন ইতালীয় সাধারণ নাগরিককে তাদের বীরোচিত গুণাবলীকে স্বীকৃতি দিয়েছেন তিনি।

এডওয়ার্ড জোসেফ ফ্লানাগান, তিনি বয়েজ টাউনের প্রতিষ্ঠাতা। তিনি আয়ারল্যান্ডের ব্যালিমোতে ১৮৮৬ সালের ১৩ জুলাই জন্মগ্রহণ করেন এবং জার্মানির বার্লিনে ১৯৪৮ সালের ১৫ মে মৃত্যুবরণ করেন।

অঁরি ক্যাফারেল, ডায়োসিসীয় যাজক, টিমস অফ আওয়ার লেডি নামক সমিতি এবং ফ্র্যাটার্নিটি অফ আওয়ার লেডি অফ দ্য রেজারেকশন নামক ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ফ্রান্সের লিওঁতে ১৯০৩ সালের ৩০ জুলাই জন্মগ্রহণ করেন এবং বোভেতে ১৯৯৬ সালের ১৮ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।

স্তানিস্লাভা সামুলোস্কা সেন্ট ভিনসেন্ট ডি পলের ডটারস অফ চ্যারিটি কোম্পানির ব্রতধারী সন্ন্যাসিনী, ১৮৬৫ সালের ৩০ জানুয়ারি বর্তমান পোল্যান্ডের ওরিটিতে জন্মগ্রহণ করেন এবং ১৯৫০ সালের ৬ ডিসেম্বর গুয়াতেমালার গুয়াতেমালা সিটিতে মৃত্যুবরণ করেন।

মারিয়া অফ বেথলেহেম অফ দ্য হার্ট অফ জেসাস রোমেরো আলগারিন ‘কংগ্রেগেশন অফ দ্য হ্যান্ডমেইডস অফ দ্য ডিভাইন হার্ট’র ব্রতধারী সন্ন্যাসিনী, ১৯১৬ সালের ৭ অক্টোবর স্পেনের সেভিলে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৭ সালের ১২ নভেম্বর সানলুকার লা মেয়রে মৃত্যুবরণ করেন।

জিউসেপ্পে কাস্তাগনেত্তি একজন ধর্মপ্রাণ ব্যক্তি ও পরিবারের কর্তা, ১৯০৯ সালের ১৫ মার্চ ইতালির মন্তেবারানজোনে জন্মগ্রহণ করেন এবং ১৯৬৫ সালের ২২ জুন সেখানেই মৃত্যুবরণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত