হাঁটুর চোট নিয়ে ‘ভুল তথ্য’ ছড়ানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। সম্প্রতি চোটের কারণে রিয়াল মাদ্রিদের হয়ে সীমিত সময় খেলতে পারার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন। গত কয়েক সপ্তাহ ধরে বাঁ হাঁটুর চোটে ভুগছিলেন এমবাপ্পে। প্রায় সাড়ে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকার পর তিনি সর্বশেষ দুটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন।
ইএসপিএন জানিয়েছে, ফ্রান্সে এক অনুষ্ঠানে এমবাপ্পে বলেন, ‘আমার হাঁটু এখন ভালো আছে, ধীরে ধীরে আরও উন্নতি হচ্ছে। বিষয়টি বেশ ভালোভাবেই এগোচ্ছে। কিন্তু এ নিয়ে অনেক জল্পনা হয়েছে এবং কিছু ভুল তথ্যও ছড়ানো হয়েছে। এটাই একজন শীর্ষ পর্যায়ের খেলোয়াড়ের জীবন। মানুষ অনেক সময় যাচাই-বাছাই ছাড়াই বা কোনো ভিত্তি ছাড়াই নানা কথা বলে—আমরা এসবের সঙ্গে অভ্যস্ত।’
চলতি মাসের শুরুতে রিয়াল মাদ্রিদ জানায়, ডিসেম্বরের পুরোনো চোট আবারও বেড়ে যাওয়ায় এমবাপ্পের চিকিৎসায় সতর্ক পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। ২০১৮ বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ডকে আসন্ন প্রীতি ম্যাচের জন্য ফ্রান্স দলে রাখা হয়েছে। মার্চের শেষ দিকে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। লা লিগার শিরোপা দৌড়ে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল। সামনে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে তাদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ
বাংলাদেশের সাকিবের বিদায় বাংলাদেশেই চান মুশফিক
নেইমারকে বাদ দেওয়ায় আনচেলত্তিকে একহাত নিলেন রোমারিও