কিডনি ভালো রাখতে যে খাবার বাদ দেবেন

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১২:০৬ এএম

কিডনি আমাদের দেহে ফিল্টারের কাজ করে। সারা দিন ধরে রক্ত পরিশ্রুত করে কিডনি। এ ছাড়াও শরীর থেকে টক্সিন বের করে দেওয়া, রক্তে খনিজের সমতা এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার কাজটাও কিডনিকেই করতে হয়। তাই প্রতঙ্গের সুস্থ থাকাটা ভীষণ জরুরি।

সোডাজাতীয় পানীয়

কিডনির হাল ফেরাতে কোল্ড ড্রিংকস খাওয়া বন্ধ করে দিন। যেকোনো সোডাজাতীয় এবং চিনি মেশানো পানীয় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে থাকা ফসফরাস কিডনির ব্যাপক ক্ষতি করে। কিডনির জন্য জলই সবচেয়ে ভালো পানীয়।

প্রক্রিয়াজাত মাংস

মানুষের মধ্যে প্রসসেড মিট খাওয়ার প্রবণতা বেশি। এতে শরীরে একাধিক রোগের ঝুঁকি বাড়ছে। প্রক্রিয়াজাত মাংসে প্রচুর পরিমাণে সোডিয়াম রয়েছে, যা কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর। হট ডগ, বেকন, সসেজের মতো প্রসসেড মিট এড়িয়ে চলুন।

নোনতা স্ন্যাকস

চিপস, চানাচুর, ভাজাভুজি খাওয়ার অভ্যাস রয়েছে? আজই প্যাকেটবন্দি খাবার খাওয়া বন্ধ করুন। পাশাপাশি বন্ধ করুন বিরিয়ানি, রোল, চাউমিন, মোমোর মতো ফাস্ট ফুড খাওয়া। এ ধরনের খাবার অত্যধিক মাত্রায় ফ্যাট ও সোডিয়াম থাকে, যা কিডনি ও সামগ্রিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

মদ্যপান ও ধূমপান

মদ্যপানেও বারোটা বাজে কিডনির। একই ভাবে ধূমপানও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই দুই বদভ্যাস ছাড়লেই কিডনির একাধিক সমস্যা এড়াতে পারবেন। পাশাপাশি সামগ্রিক স্বাস্থ্যও ভালো থাকবে। কিডনি ভালো রাখতে ফল, শাকসবজি, গোটা শস্য, সামুদ্রিক মাছ, ডিম, চিকেন, বাদাম, লেবুজাতীয় ফল, সয়া পণ্য খেতে পারেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত