কক্সবাজারে উখিয়ার আঞ্জুমান পাড়া সীমান্তে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। বিজিবি জানিয়েছে, আহত যুবক আশ্রয় শিবির থেকে বেআইনিভাবে বের হয়ে সীমান্তের নাফ নদীর শূন্যরেখায় মাছ ধরতে গিয়েছিলেন।
আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় এ ঘটনা ঘটে বলে জানান বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
আহত মোহাম্মদ শহীদুল (২৫) উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৫ ব্লকের বাসিন্দা চাঁন মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাতে লে. কর্নেল জহিরুল ইসলাম বলেন, দুপুরে উখিয়ার আঞ্জুমান পাড়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় শহীদুলসহ আরও কয়েকজন রোহিঙ্গা মাছ ধরছিলেন। এক পর্যায়ে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শহীদুল গুরুতর আহত হন। বিস্ফোরণের ঘটনায় শহীদুলের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়েছে।
তিনি জানান, ঘটনার পর সেখানে উপস্থিত লোকজন আহত যুবককে উদ্ধার করে উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে ভর্তি করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠিয়েছেন।
বিএনপির তত্ত্বাবধানে নিষিদ্ধ আ. লীগ প্রকাশ্যে আসছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার প্রত্যয় প্রধানমন্ত্রীর