নীলফামারীতে এনসিপির ৩ নেতার জামায়াতে যোগদান

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০৪:৫৮ পিএম

নীলফামারীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির শীর্ষ পদে থাকা তিন নেতা বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার (২৭ মার্চ) সকালে জেলা শহরে নীলফামারী ২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুর লতিফ ফুল দিয়ে তাদের স্বাগত জানান। 

জামায়াতে যোগ দেওয়া নেতারা হলেন এনসিপির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক খয়রাত হোসেন শাহ, যুগ্ম সদস্য সচিব মো. শাহ আলম চৌধুরী ও আরেক যুগ্ম সদস্য সচিব মো জাহাঙ্গীর আলম চৌধুরী।  

হঠাৎ করে এনসিপি নেতাদের জামায়াতে যোগদানের বিষয়টি জেলা জুড়ে বেশ আলোচনার পরিনত হয়।

নীলফামারী ২ ( সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুর লতিফ বলেন, আজকে সকালে এনসিপির তিনজন নেতা জামায়াত ইসলামিতে যোগদান করেছে। আমরা তাদের ফুল দিয়ে স্বাগত জানাই। 

জামায়াতে যোগ দেওয়া এনসিপির যুগ্ম সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নীলফামারী জেলার এনসিপির কমিটির যারা প্রধান আছে তাদের সবকিছুতে অনিয়ম দুর্নীতি। আমি জেলার পরিচিত মানুষ। তাই তাদের অনিয়ম দুর্নীতির কারণে জামায়াতে যোগ দিয়েছে। 

এবিষয়ে এনসিপির নীলফামারী জেলার আহ্বায়ক কমিটির  সদস্য সচিব ডা. কামরুল ইসলাম দর্পণ বলেন, এখন পর্যন্ত এবিষয়ে আমার জানা নেই।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত