গ্রুপ সেরা হতে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। ভারতের প্রয়োজন ছিল ড্র। শেষ পর্যন্ত ১-১ ড্রয়ে লক্ষ্যপূরণ হয়েছে ভারতের। মালে ন্যাশনাল স্টেডিয়ামে জমজমাট লড়াইটা শেষ পর্যন্ত সমতায় শেষ হওয়ায় সেমিফাইনালে বাংলাদেশকে সেমিফাইনালে খেলতে হবে এ গ্রুপ চ্যাম্পিয়ন নেপালের বিপক্ষে। আর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ভারত পেয়েছে ভুটানকে।
ম্যাচের ১৭ মিনিটে ধারার বিপরীতে গোল পেয়ে যায় ভারত। কর্নার থেকে হেড করে দলকে এগিয়ে নেন বিশাল যাদব। প্রথমার্ধের যোগ করা সময়ে রোনান সুলিভানের কর্নারে নিখুঁত ভলিতে সমতা আনেন বদলী ডিফেন্ডার আব্দুল রিয়াদ। দ্বিতীয়ার্ধে দু’দল আর গোল না পাওয়ায় ম্যাচের ফল থাকে অমিমাংসীত।
১ এপ্রিল হবে দুই সেমিফাইনাল। বাংলাদেশ সময় ৪টা ৪৫ মিনিটে প্রথম সেমিফাইনালেই দেখা হয়ে যাবে গত আসরের দুই ফাইনালিস্ট বাংলাদেশ ও নেপালের। ২০২৪ সালে নেপালকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। অর্থাৎ সেমিফাইনালেই বিদায় নিতে হবে গত আসরের দুই ফাইনালিস্টের একটিকে। একই দিনে হবে দ্বিতীয় সেমিফাইনাল।
ব্রাজিলের ম্যাচে চোটে পড়লেন রাফিনহা, ধাক্কা লাগলো বার্সেলোনায়