জাতীয় সংসদে শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে আলোচনা না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। রবিবার (২৯ মার্চ) রাতে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এনসিপির নেতা এ প্রতিক্রিয়া জানান।
পোস্টটি পাঠকদের হুবাহু তুলে ধরা হলো
আজ শহীদ ওসমান হাদীর হত্যার বিচার নিয়ে একজন সংসদ সদস্যও মুখ খুললেন না। এটাই আজকের বাস্তবতা।
তবুও আমরা হতাশ নই। ইনশাআল্লাহ, জনতার আদালত এবং আল্লাহর আদালতে এই অন্যায়ের বিচার একদিন অবশ্যই প্রতিষ্ঠিত হবে।
এরপর নিজের পোস্টের কমেন্ট বক্সে নাসীরুদ্দীন পাটোয়ারী লিখেন, আল্লাহই বিচার দিনের মালিক ‘মালিকি ইয়াওমিদ্দীন’ (সূরা আল-ফাতিহা ১:৪)। তিনি সর্বশ্রেষ্ঠ বিচারক। কারো ওপর বিন্দুমাত্র অন্যায় হবে না। মানুষের আদালতে ন্যায় বিলম্বিত হতে পারে, কিন্তু আল্লাহর আদালতে বিচার নিশ্চিত।
সত্যের পথে থাকুন
কারণ শেষ বিচার তাঁর হাতেই।
