মদিনায় ধর্মমন্ত্রীর সঙ্গে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর বৈঠক

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৫:৩৫ পিএম

সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের প্রস্তুতি এবং সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় সহযোগিতামূল বিষয় এবং করণীয় সম্পর্কে আজ (৩০ মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় মদিনা এক্সিবিশন সেন্টারের কনফারেন্স হলে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সাথে সৌদি হজ ও উমরা মন্ত্রী ডক্টর তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ'র বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, কাউন্সিলর হজ মো. কামরুল ইসলাম, হজ অনু বিভাগের অন্যান্য কর্মকর্তা, সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এর আগে বাংলাদেশের জাতীয় হজ বিষয়ক জাতীয় কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ অনুষ্ঠানস্থলে পৌঁছলে সৌদি  উমরা মন্ত্রী তাকে স্বাগত জানান।

উল্লেখ, আজ সৌদি আরবের মদিনায় অনুষ্ঠিতব্য বিশ্বের বিভিন্ন দেশের ধর্মমন্ত্রী ও প্রতিনিধি অংশগ্রহণে হজ ও ওমরা মেলায় অংশগ্রহণ করার জন্য বাংলাদেশের ধর্মমন্ত্রী গত ২৮ মার্চ মদিনায় এসে পৌছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত