রিমোট জব কোথায় খুঁজবেন

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১২:২৯ এএম

রিমোট জব এখন বাংলাদেশের তরুণদের কাছে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। প্রযুক্তির অগ্রগতির ফলে ঘরে বসেই আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়েছে, যা আয়ের নতুন দিগন্ত উন্মোচন করছে। দেশের কর্মসংস্থানের সীমাবদ্ধতা, যানজট ও সময় অপচয়ের মতো সমস্যার মধ্যে রিমোট জব একটি কার্যকর বিকল্প। এতে কাজের স্বাধীনতা, সময় ব্যবস্থাপনার সুবিধা এবং দক্ষতা অনুযায়ী বৈশ্বিক বাজারে নিজেকে প্রমাণের সুযোগ পাওয়া যায়। পাশাপাশি নারীকর্মীদের অংশগ্রহণও বাড়ছে। সব মিলিয়ে, রিমোট জব বাংলাদেশের অর্থনীতি ও ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।

 FlexJobs (https://www.flexjobs.com)

এটি রিমোট জবের জন্য অন্যতম সেরা প্ল্যাটফর্ম। এখানে ৫০টিরও বেশি ক্যাটাগরিতে ভেরিফায়েড বা আসল জব খুঁজে পাওয়া যায়। ফ্রিল্যান্স থেকে শুরু করে ফুলটাইম সব ধরনের কাজ আছে।

 We Work Remotely (https://weworkremotely.com)

এটি বিশ্বের অন্যতম বৃহৎ রিমোট জব কমিউনিটি। প্রোগ্রামিং, ডিজাইন, কাস্টমার সার্ভিসসহ বিভিন্ন ধরনের কাজের জন্য হাজার হাজার মানুষ এই সাইটটি ব্যবহার করে।

 Remote.co (https://remote.co)

এই সাইটটি শুধুমাত্র রিমোট কাজের ওপর ফোকাস করে। মার্কেটিং, সেলস, ডেভেলপমেন্টসহ বিভিন্ন ফিল্ডের বাছাই করা চাকরির তালিকা এখানে পাওয়া যায়।

 Working Nomads (https://lnkd.in/g_bU4GFQ)

এই প্ল্যাটফর্মটি আপনার ইনবক্সে সরাসরি বাছাই করা রিমোট জবের তালিকা পাঠিয়ে  দেবে। ডিজিটাল প্রফেশনালদের জন্য এটি দারুণ একটি সাইট।

 Jobspresso (https://jobspresso.co)

টেক, মার্কেটিং, লেখালেখি এবং কাস্টমার সাপোর্টের মতো ফিল্ডে উন্নত মানের রিমোট জব পাওয়া যায় এখানে। প্রতিটি জব লিস্টিং এখানে ম্যানুয়ালি রিভিউ করা হয়।

 JustRemote (https://justremote.co)

এই সাইটটি চাকরিপ্রার্থীদের সরাসরি আসল রিমোট কোম্পানির সঙ্গে যুক্ত করে। এখানে ‘চড়বিৎঝবধৎপয’ নামের একটি ফিচার আছে যা দিয়ে হিডেন চাকরির সুযোগও খুঁজে বের করা যায়।

 Pangian (https://pangian.com)

এটি একটি বিশাল কমিউনিটিভিত্তিক প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন সেক্টরের প্রচুর রিমোট জব পাওয়া যায়। এখানে নেটওয়ার্কিংয়েরও দারুণ সুযোগ রয়েছে।

 Wellfound (https://wellfound.com)

আগের নাম অহমবষখরংঃ। যারা স্টার্টআপে কাজ করতে আগ্রহী, তাদের জন্য এটি একটি আদর্শ জায়গা। এই প্ল্যাটফর্মের মাধ্যমে টেক স্টার্টআপগুলোতে চাকরির জন্য আবেদন করা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত