বল ট্যাম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ মোস্তাফিজের কালান্দার্স সতীর্থ

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৫:৩৩ পিএম

বল বিকৃতির অভিযোগ প্রমাণ হওয়ায় চলমান পাকিস্তান সুপার লিগে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে লাহোর কালান্দার্সের হয়ে খেলা পাকিস্তানের ক্রিকেটার ফখর জামানকে। ফখর আইসিসি প্রণীত খেলোয়াড়দের আচরণবিধির ২.১৪ ধারাটি ভঙ্গ করেছেন যা ৩ মাত্রার অপরাধ।

চ রেফারি রোশন মহানামা শৃঙ্খলামূলক শুনানির পর সমস্ত তথ্য-প্রমাণ পর্যালোচনা করে এবং ফখরকে সশরীরে উপস্থিত হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। শুনানির সময় লাহোর কালান্দার্স-এর অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি, টিম ডিরেক্টর সামিন রানা এবং টিম ম্যানেজার ফারুক আনোয়ারও উপস্থিত ছিলেন। একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 

লাহোর কালান্দার্স তাদের পরবর্তী ম্যাচে আগামী ৩ এপ্রিল  গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতান্সের এবং ৯ এপ্রিল (বৃহস্পতিবার) করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে। এই দুই ম্যাচে লাহোরের হয়ে মাঠে নামতে পারবেন না ফখর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত