বাংলাদেশকে ফাইনালে তুললেন মানিক

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৮:০১ পিএম

গত আসরের দুই ফাইনালিস্টের লড়াই। দু’বছর আগে নেপালকে ৪-১ গোলে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল বাংলাদেশ। ভেন্যু বদলেছে, সময়ও গড়িয়েছে। তবে দুই দলের লড়াইয়ের ভাগ্য বদলায়নি। বুধবার মালে ন্যাশনাল স্টেডিয়ামে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রথমার্ধে জয়সূচক গোলটি করেন মোহাম্মদ মানিক। 

১৩ মিনিটে পাওয়া লিড ধরে রেখে শিরোপা ধরে রাখার মিশনের শেষ মঞ্চে পৌঁছে গেছে বাংলাদেশের যুবারা। একই মাঠে কিছুক্ষণ পর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ভুটান। এই ম্যাচের বিজয়ীদের ৩ এপ্রিল শিরোপার লড়াইয়ে নামতে হবে বাংলাদেশের বিপক্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত