চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উত্তর পরুয়া পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব সওদাগর বুধবার (১ এপ্রিল) বেলা পৌনে ১১টায় নগরীর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন আবদুল মোতালেব। তিনি স্ত্রী, এক পুত্র, চার কন্যাসহ বহু স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদে আসর জৈদ্দার হাট জামে মসজিদ সংলগ্ন মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পূর্বে উপজেলা প্রশাসনের উদ্যোগে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
টানা ৩ দিন ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস