কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে অন্তত ৫০ জসের মতো আহত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে একটি কুকুর একে একে ৫০ জনকে কামড়া দেওয়ার এ ঘটনা ঘটে।
এসময সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ৫০ নারী-পুরুষ চিকিৎসা নেওয়া খবর পাওয়া গেছে।
বৃহস্প্রতিবার রাতে হাসপাতালে ঘুরে দেখা গেছে, অনেক আহতের ক্ষতস্থান থেকে রক্তক্ষণ হচ্ছে। কেউ বাইরে বসে সাবান দিয়ে ক্ষত ধুচ্ছেন, আবার কেউ জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। একপর্যায়ে আহতদের স্বজনদের ভিড়ে হাসপাতালে বিশৃঙ্খল পরিস্থিতির তৈনি হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান জানান, সন্ধ্যার পর মাত্র এক ঘণ্টায় প্রায় ৩০ জন কুকুরের কামড়ে আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতরদের জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে এবং হাসপাতালে থাকা ভ্যাকসিন শেষ হয়ে গেছে। অনেকেই বাইরে থেকে ভ্যাকসিন কিনে নিচ্ছেন।
একসঙ্গে এত সংখ্যক কুকুরে কামড়ানো রোগী আগে কখনও আসেনি বলেও জানান তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস বলেন, ঘটনাটি জানার পরপরই হাসপাতালে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এছাড়া এবিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসা ও ভ্যাকসিনের ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে। তিনি নিজেও এলাকায় যাওয়ার পথে রয়েছেন বলে জানিয়েছেন।
এছাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন।
