প্রয়াত সেই গ্রাহকের পরিবারের পাশে ওয়ালটন

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার প্রয়াত এক গ্রাহকের পরিবারের পাশে দাঁড়িয়েছে ওয়ালটন প্লাজা। কিস্তি ক্রেতা সুরক্ষা নীতিমালার আওতায় গ্রাহক সুরক্ষা সেবা সহায়তা হিসেবে তার পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট ওয়ালটন প্লাজা আয়োজিত এক অনুষ্ঠানে মৃত গ্রাহক মো. মুহি উদ্দিনের পরিবারের হাতে এ সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। তার পক্ষে মেয়ে জান্নাতুল ৫০ হাজার টাকার এ সহায়তা গ্রহণ করেন।

জানা যায়, মো. মুহি উদ্দিন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ভিটিপাড়া গ্রামের বাসিন্দা এবং ওয়ালটনের কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারী গ্রাহক ছিলেন। তার মৃত্যুর পর প্রতিষ্ঠানের নির্ধারিত নীতিমালা অনুযায়ী পরিবারের জন্য এ আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়।

সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার (ডিভিশন-৪) হুমায়ুন কবির খাঁন, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মো. নিজামুল হক এবং পুলেরঘাট ওয়ালটন প্লাজার ম্যানেজার আরিফ হোসেন ভূঁইয়া।
এ সময় ওয়ালটনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গ্রাহকের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

কিস্তি ক্রেতা সুরক্ষা নীতিমালার আওতায় গ্রাহকের মৃত্যুর পর তার পরিবারের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ গ্রাহক ও তাদের পরিবারের প্রতি ওয়ালটনের দায়বদ্ধতার একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত