আসন্ন ২০২৬ সালের হজ পালনে আগত হজ যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা স্বাচ্ছন্দ ও আনন্দদায়ক করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবের জেদ্দা রিজিওনাল অফিসের উদ্যোগে শুক্রবার (৩ এপ্রিল) অনুষ্ঠিত এ সভায় সংশ্লিষ্ট বিমানের কর্মকর্তা কর্মচারীদের দিকনির্দেশনা দিয়ে বক্তব্য দেন সদ্য বিদায়ী রিজিওনাল ম্যানেজার এনায়েত হোসেন সরকার।
তিনি বলেন, এয়ারপোর্টে আগত হজযাত্রীরা যেন কোনো ধরনের হয়রানি বা ব্যাগেজ হ্যান্ডেলিংয়ে অব্যবস্থাপনা শিকার না হন এ জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান।
এসময় তিনি ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মচারীদের নিযুক্ত অরিজিনাল ম্যানেজারকে উদ্দেশ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সব সময় হজযাত্রী সেবার আধুনিকায়ন, সেবা নিশ্চিত প্রদানে অতীতের ন্যায় ভবিষ্যতেও ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য নির্দেশ দেন।
নবনিযুক্ত রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ রকিবুল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দা কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট স্টেশন ম্যানেজার মোহাম্মদ আব্দুস সাত্তার, ডেপুটি স্টেশন ম্যানেজার আনিসুর রহমান, অ্যাসিস্ট্যান্ট স্টেশন ম্যানেজার মোহাম্মদ আমিরুল ইসলাম, ফাইনান্স ম্যানেজার শাহাদাত হোসেন, সিটি অফিস ইনচার্জ মিস্টার মনমোহন,মিজানুর রহমান, হোসেন আহমেদসহ জেদ্দা সিটি অফিস, গ্রাউন্ড সার্ভিস ও জেদ্দ এয়ারপোর্ট ম্যানেজমেন্টের কর্মকর্তারা ও কর্মচারীরা।
এছাড়া সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্ট অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা এম ওয়াই আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক হানিছ সরকার উজ্জল প্রমুখ।
