চট্টগ্রামের ফটিকছড়িকে তালাবদ্ধ একটি ঘর থেকে ছাত্রদল নেতা রাশেদুল আনোয়ারের মরদেহ ও অচেতন এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো এলাকার একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাশেদুল আনোয়ার (২২) বনানী কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। এছাড়া অচেতন যবুকের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙে রাশেদুল আনোয়ারের মরদেহ উদ্ধার করে। এ সময় ঘরের ভেতর থেকে অপর এক যুবককে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু তা নিশ্চিত হতে তদন্ত জলছে। অচেতন যুবকের জ্ঞান ফিরলে প্রকৃত ঘটনার সম্পর্কে জানা যাবে। ।
