বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়। এদিন শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর দাঁড়িয়েছে ১৮৭, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। শুক্রবার (১০ এপ্রিল) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের দেওয়া তালিকা থেকে এ তথ্য জানা যায়।
তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, যেখানে আইকিউএয়ার স্কোর ১৯৮—এটিও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে। একই দেশের কলাকাতা ১০১ স্কোর নিয়ে ১২তম এবং মুম্বাইয়ের ৯৩ স্কোর নিয়ে ১৭তম অবস্থানে রয়েছে।
অন্যদিকে পাকিস্তানের করাচি ও লাহোর যথাক্রমে সপ্তম ও অষ্টম স্থানে রয়েছে, উভয় শহরের স্কোর ১২৯—যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।
চীনের বেইজিং (স্কোর ১৪২) ষষ্ঠ এবং বেইজিং (স্কোর ১১৭) দশম অবস্থানে রয়েছে। এই মাত্রাগুলো সংবেদনশীল গোষ্ঠীর জন্য ঝুঁকিপূর্ণ হলেও সাধারণ মানুষের জন্য তুলনামূলক সহনীয়।
এছাড়া থাইল্যান্ডের চিয়াং মাই’র ১৭৭ স্কোর নিয়ে তৃতীয়, ভিয়েতনামের হেনোইয় চতুর্থ এবং সৌদি আরবের রিয়াদ ১৫২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে—এই শহরগুলোর বাতাসও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়, যা সবার জন্যই স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। এ অবস্থায় শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্ট বা অন্যান্য রোগে আক্রান্তদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।
