সমাজকল্যাণ মন্ত্রীর সহকারী একান্ত সচিব ডা. জাভেদ হোসেন

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পিএম

সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. ডা. জাহিদ হোসেনের সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মো. জাভেদ হোসেন। তিনি এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে সহকারী অধ্যাপক (অ্যানেসথেসিওলজি) পদে দায়িত্ব পালন করেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ স্বাক্ষরিত বুধবার (৮ এপ্রিল) প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আবু জাফর মো. জাহিদ হোসেন যতদিন এই পদ অলংকৃত করবেন অথবা ডা. মো. জাভেদ হোসেনকে তার সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে বলে এতে উল্লেখ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত