চট্টগ্রামে ৫ লাখ ইয়াবাসহ আটক ৯

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১১:১৪ এএম

চট্টগ্রাম জেলায় ৫ লাখ পিস ইয়াবা উদ্ধারসহ ৯ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। শুক্রবার (১০ এপ্রিল) রাতে নগরের পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এই তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন।

তিনি জানান, ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫ লাখ ইয়াবা উদ্ধার ও ৯ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত