পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ পিএম

দিনাজপুরের পার্বতীপুরে অবৈধভাবে দোকানে মজুদ করে রাখা ১২শ’ লিটার পেট্টোল জব্দ করেছে নীলফামারী সিপিসি-২ র‌্যাব-১৩ এবং পার্বতীপুর উপজেলা প্রশাসন। এ ঘটনায় দোকান মালিক রায়হানুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার(১১এপ্রিল) বিকেলে পার্বতীপুর শহরের গুলপাড়া মহল্লায় এ অভিযান চলায় নীলফামারী সিপিসি-২ র‌্যাব-১৩ এবং পার্বতীপুর উপজেলা প্রশাসন। দোকান মালিক রায়হানুল ইসলাম পার্বতীপুর শহরের হুগলীপাড়া মহল্লার আনোয়ারুল হকের ছেলে।

নীলফামারী সিপিসি-২ র‌্যাব-১৩ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর শহরের একটি দোকানে অভিযান চালানো হয়। দোকানের ভেতরে ৫টি ড্রামে ও ৫টি জারকিনে জ্বালানি তেল মজুদ করে রাখা হয়েছিল। পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন বলেন, একটি দোকানে অবৈধভাবে মজুদ করে রাখা ১২০০ লিটার পেট্রোল পাওয়া যায়। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। তিনি এসব জ্বালানি বেশি দামে বিক্রি করার উদ্দেশ্য মজুদ করে আসছিলেন। জ্বালানি সংকট নিরসনে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত