আসন্ন হজে অংশ গ্রহণকারী বাংলাদেশের ৭৮ হাজার ৫শত হজ যাত্রীর শতভাগ ভিসা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ।
হজ যাত্রীদের জন্য মক্কা মদিনা আবাসন,ট্রান্সপোর্ট ব্যবস্থাপনা। মিনা মুজদালিফা আরাফাত ময়দানে তাবু নির্ধারণ ও সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন ও তদারকি শেষে বাংলাদেশে ফেরার পূর্বে কিং আব্দুর আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিআইপি লাউঞ্জে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট'র কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, কাউন্সিলর হজ মো. কামরুল ইসলাম,কনসাল হজ মাজহারুল ইসলাম, বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আব্দুর রহমান, সৌদি আরব বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন সহ স্থানীয় বিএনপি'র বিভিন্ন পর্যায়ের বৃন্দ, সামাজিক সংগঠনের ও গণমাধ্যম কর্মীদের সাথে আলাপ কালে হজ যাত্রীদের ভিসা ইস্যু ও তদারকের সম্পর্কে জানান ধর্মমন্ত্রী ।
তিনি বলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর প্রথম হজ ব্যবস্থাপনায় বাংলাদেশী হাজীদের জন্য সুষ্ঠ ও স্বাচ্ছন্দে হজ ব্রত করার যাবতীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
হাজিরা যাতে কোন ধরনের সমস্যার সম্মুখীন না হন এই বিষয়ে মক্কা বাংলাদেশ হজ মিশন, জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট, রিয়াদ বাংলাদেশ দূতাবাস এবং ধর্ম মন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে কার্যক্রম পরিচালনা করবে। হাজিরা আল্লাহ মেহমান তাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে হজ পালন করে দেশে ফিরিয়ে নেয়া পর্যন্ত কর্তব্য বলে মনে করেন ধর্মমন্ত্রী।
উল্লেখ,১৮ এপ্রিল থেকে বাংলাদেশি হজ যাত্রীদের প্রথম হজ ফ্লাইট শুরু হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে ৯ জিলহজ (২৬ মে) পবিত্র আরাফাত ময়দানে অবস্থানের মাধ্যমে পালিত হবে পবিত্র হজ্জ। এ বছর বিভিন্ন দেশ এবং সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ২০ লাখ ধর্মপ্রাণ মুসলমান হজব্রত পালন করবেন বলে জানিয়েছেন সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়।