পবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পিএম

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ক্যাম্পাসে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বৈশাখী মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। তিনি বিভিন্ন স্টলও পরিদর্শন করেন। 

নববর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, সদস্যসচিব অধ্যাপক ড. মো. কবিরুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ শামসুদ্দোহা, ডেপুটি রেজিস্ট্রার মো. মহসিন, ডেপুটি রেজিস্ট্রার মো. মনিরুজ্জামান, সেকশন অফিসার মো. শফিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দিনের শেষভাগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়। এ ছাড়া দিনব্যাপী শিক্ষার্থীদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত