পবিপ্রবিতে ৭ নভেম্বর ঘিরে নানা আয়োজন

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১২:২৪ পিএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দিনব্যাপী এসব কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি, আলোচনা সভা ও দোয়া এবং আন্তবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে ৫ নভেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। সকাল ১০টা ১৫ মিনিটে প্রশাসনিক ভবনের পূর্ব গেট থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হবে। র‌্যালিটি একাডেমিক ভবন ও কেন্দ্রীয় মসজিদ হয়ে টিএসসিতে গিয়ে শেষ হবে।

পরে সকাল ১০টা ৪৫ মিনিটে টিএসসির কনফারেন্স হলে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হবে।

এ ছাড়া বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হবে।

বিজ্ঞপ্তিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত