সালমান-প্রীতির পুরনো সমীকরণে নতুন মোড়!

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পিএম

দীর্ঘ এক যুগ পর অভিনেত্রী প্রীতি জিনতার ক্রিকেট দলকে নিয়ে মুখ খুললেন বলিউড সুপারস্টার সালমান খান। শেষবার যখন পাঞ্জাব কিংসকে নিয়ে ‘টাইগার’ সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, তখন রীতিমতো খোঁচাই দিয়েছিলেন। অবশেষে পাঞ্জাবের দাপট দেখে ‘শাবাশ’ দিতে বাধ্য হলেন সালমান। 

এবারের আইপিএল আসরের শুরু থেকেই জয়রথ ছুটছে শ্রেয়স আইয়ারদের। ৪টার মধ্যে ৩টা-তে জিতেছে। বৃষ্টির জন্য নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ বাতিল হয়েছে। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পাঞ্জাব। তারপরই সালমান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘দারুণ জিনতা। অনেক শুভেচ্ছা। তোমার দল ভালো খেলছে।’ সঙ্গে প্রীতিকে ট্যাগও করেছেন সালমান । 

কিন্তু হঠাৎ এই বার্তার গুরুত্ব কী? তার জন্য ফিরে যেতে হবে ১২ বছর আগে। ২০১৪-র ফাইনালে দেখা হয়েছিল কেকেআর এবং পাঞ্জাবের। রুদ্ধশ্বাস সেই ম্যাচে ৩ উইকেটে জেতে শাহরুখের টিম। তার কিছুদিন আগে প্লে অফের ম্যাচেও অনায়াসে জিতেছিল নাইটরা। তখনই প্রীতির টিমকে খোঁচা দিয়ে টুইট করেছিলেন সালমান। লিখেছিলেন, ‘প্রীতির দল কি জিতল?’ অবশেষে প্রীতির জিতলে স্বীকৃতি দিতে বাধ্য হলেন সালমান।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত