ইরানকে দুই নতুন শর্ত দিল আমেরিকা

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পিএম

ইসলামাবাদে ব্যর্থ বৈঠকের পর আবারও আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে নতুন দফার আলোচনা শুরুর আগে ওয়াশিংটন তেহরানের সামনে দুটি শর্ত দিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী দুই দিনের মধ্যেই ইরানের সঙ্গে নতুন আলোচনা শুরু হতে পারে। তার দাবি, ইতিবাচক সাড়া পাওয়া গেছে এবং কিছু পক্ষ সমঝোতায় আগ্রহী।

তবে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্র চায় হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ও বাধাহীনভাবে খুলে দেওয়া হোক। ওয়াশিংটন 'পারস্পরিকতা' নীতির কথা উল্লেখ করে বলছে, যদি ইরান কোনোভাবে এই জলপথে জাহাজ চলাচলে বাধা দেয়, তাহলে পাল্টা ব্যবস্থা হিসেবে তাদের বাণিজ্যিক জাহাজ চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হতে পারে।

অন্য শর্ত হিসেবে বলা হচ্ছে, আলোচনায় অংশ নেওয়া ইরানি প্রতিনিধি দলের অবশ্যই ইসলামিক রেভ্যুলশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর পূর্ণ অনুমোদন থাকতে হবে, যাতে যেকোনো সম্ভাব্য চুক্তি দ্রুত ও সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত করা যায়। 
 
তবে এসব শর্ত নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত