সাভারের পল্লিবিদ্যুৎ এলাকায় দুই বাসের রেষারেষিকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে রাজধানী পরিবহনের স্টাফদের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থীদের বাস থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এরপর ‘নগর ও পরিকল্পনা’ বিভাগের শিক্ষার্থীরা রাজধানী পরিবহনের ৯টি বাস আটকে রাখে।
আজ বৃহস্পতিবার (১৬ই এপ্রিল ) বিকেলে সাভারের পল্লিবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগকারীদের ভাষ্যমতে, পল্লিবিদ্যুৎ এলাকায় বাসে উঠার সময় ইতিহাস ও রাজধানী পরিবহন একে অপরের সাথে রেষারেষি করে। এতে সেখানে উপস্থিত থাকা জাবি শিক্ষার্থীদের আহত হওয়ার শঙ্কায় বাস স্টাফদের সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ে তারা শিক্ষার্থীদের বাস থেকে নামিয়ে দেয়। এমতাবস্থায় ক্যাম্পাসে খবরটি জানালে উক্ত বিভাগের শিক্ষার্থীরা রাজধানী পরিবহনের ৯ টি বাস আটক করে।
এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, “শিক্ষার্থীরা আমার সাথে কথা বলেছে। তারা অভিযোগপত্র দিছে। একইসাথে রাজধানী পরিবহনের মালিকপক্ষের সাথে কথা হলে শিক্ষার্থীরা ৯ টি বাস ছেড়ে দেওয়ার জন্য সম্মতি দেয়।
যে বাসের সাথে ঘটনাটি ঘটে সে বাসের স্টাফরা ক্ষমা চাওয়াসহ তাদের যোগাযোগ করার কথায় বাস ছেড়ে দেওয়ার জন্য শিক্ষার্থীরা সম্মতি দেন। ”
আগামীকাল গ্যাস থাকবে না যেসব এলাকায়