নতুন ইচ্ছার কথা জানালেন অপু

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০২:১০ পিএম

কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করলেন ঢালিউডের এক সময়ের ব্যস্ত নায়িকা অপু বিশ্বাস। এই অভিনেত্রী ও প্রযোজক জানান, সুযোগ এবং গল্পের প্রয়োজনে যদি কখনো সৃজিত মুখার্জি তাকে ভাবেন বা প্রস্তাব দেন, তবে অবশ্যই সে সুযোগ গ্রহণ করতে চান। 

অপু বলেন, একজন শিল্পীর ক্যারিয়ারে পরিচালকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিচালকই মূলত একজন শিল্পীকে বেছে নেন এবং সেই নির্বাচনের মধ্য দিয়েই তৈরি হয় শিল্পীর পথচলা। 

নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অপু জানান, দেশের চলচ্চিত্রে তিনি ইতিমধ্যে অনেক গুণী নির্মাতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন।এফ আই মানিক,আমজাদ হোসেন, চাষী নজরুল ইসলাম এবং সোহানুর রহমান সোহানের মতো নির্মাতাদের সঙ্গে কাজ করে তার সেই চাওয়া অনেকটাই পূরণ হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত