চলনবিলে ধান কর্তন উৎসব চলছে

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০২:২১ পিএম

শস্যভাণ্ডার খ্যাত চলনবিলাঞ্চলের কৃষকদের দীর্ঘ অপেক্ষার পর সোনালী স্বপ্ন ঘরে তুলতে নাটোরের সিংড়ায় বোরো ধান কর্তন উৎসব শুরু হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে চলনবিলের পয়েন্ট এলাকায় কৃষক আবুল কালাম আজাদের ধান কর্তন মাধ্যমে অনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুল ইসলাম খান ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ বলেন, এ বছর বোরো আবাদে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৬ হাজার ৬১০ হেক্টর জমি। আশা করছি লক্ষ্যমাত্রা অর্জিত হবে। চলনবিলে এবার ফলন খুবই ভালো হয়েছে। এছাড়া কোনো শ্রমিক সংকট নেই।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু প্রমুখ।

 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত