জেদ্দায় শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পিএম

বাংলাদেশ ও বহির্বিশ্বের অন্যান্য দেশের সাথে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে (জাতীয় কারিকুলাম) শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা।

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত প্রথম দিন পরীক্ষায় অংশগ্রহণ করেন ৭৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৪১ জন ছাত্র ও ৩৩ জন ছাত্রী রয়েছে। 

স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয় এই পরীক্ষা; শেষ হয় সকাল ১০টায়। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন পরীক্ষা কেন্দ্রের চেয়ারম্যান ও জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট এর কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কনস্যুলেট'র শ্রম ও কল্যাণ মিনিস্টার সিরাজুস সালেকিন, কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা। পরীক্ষা কেন্দ্রের সচিব ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলা শাখার অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন।

সুষ্ঠু, সুশৃংখল ও নকল মুক্ত পরিবেশে এসএসসি ও সমমনা পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানান পরীক্ষা কেন্দ্রের চেয়ারম্যান ও জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট এর কন্সাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি জেদ্দার ঐতিহ্যবাহী এই স্কুলের অতীতের ধারাবাহিকতা রক্ষা করে শতভাগ সফলতা বজায় রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত