টসে জিতে প্রথম দুই ম্যাচে নিজেরাই প্রথমে ব্যাট করেছিলেন। কিন্তু আজ সাগরিকায় টস জিতে নিয়েছেন ফিল্ডিং। অর্থাৎ আজ বাংলাদেশ করবে ব্যাটিং।
বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন আজকের ম্যাচে নেই। চোট কাটিয়ে দলে ফিরেছেন মোস্তাফিজুর রহমান এবং সুযোগ পেয়েছেন স্পিনার তানভীর ইসলামও।
বাংলাদেশ একাদশ:মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও নাহিদ রানা।
নিউজিল্যান্ড একাদশ:হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, জেডেন লেনক্স, উইলিয়াম ও’রুর্ক ও বেন লিস্টার।
