প্রিন্স সিনেমার পর এবার ফাঁস হলো রকস্টার সিনেমার শুটিংয়ের দৃশ্য। এর মাধ্যমে অনেকটা বিপাকে সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা চিত্রতারকা শাকিব খান। অনেকটা খ্যাতির বিড়ম্বনার কারণেই বার বার এমন ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন তার কাছের মানুষ।
বর্তমানে শাকিব খান ব্যস্ত রয়েছেন তার আসন্ন ঈদের সিনেমা ‘রকস্টার’-এর শুটিং নিয়ে। আর শাকিব খানের শুটিং মানেই ভক্ত-অনুরাগীদের ভিড়। ঢালিউডের জনপ্রিয় এই তারকার শুটিংয়ের খবর পেলেই দূর-দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন এক নজর দেখতে। অনেকেই সেই মুহূর্তের ছবি বা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন, যা দ্রুত ভাইরাল হয়ে যায়।
মালয়েশিয়ায় ছবির কিছু অংশের কাজ শেষ করে এখন রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে চলছে দৃশ্যধারণ। এরই মধ্যে শুটিংয়ের বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি মালয়েশিয়ায় ধারণ করা কয়েকটি দৃশ্যের ভিডিও ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়ে। সেখানে শাকিব খানের নতুন লুক, হাঁটা ও অভিনয়ের কিছু অংশ দেখা গেছে।
এর আগে রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশন থেকেও এ রকম ছবি ফাঁস হতে দেখা গেছে। বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন ছবির পরিচালক আজমান রুশো। জানা গেছে, এ ঘটনায় অসন্তুষ্ট শাকিব খানও। এ প্রসঙ্গে গণমাধ্যমকে নির্মাতা আজমান রুশো বলেন, ‘একজন নির্মাতা হিসেবে আমি শুধু আমার কাজটাই করতে জানি এবং মনোযোগ দিয়ে সেটাই করার চেষ্টা করছি। দিন শেষে কাজটা যদি ভালো না হয়, দায় কিন্তু আমার ওপরই আসবে। যেহেতু এটি আমার প্রথম সিনেমা, তাই দর্শকদের ভালো কিছু দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি।’
শুটিংয়ের দৃশ্য ফাঁস হওয়া নিয়ে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আমি প্রচণ্ড বিরক্ত। কে বা কারা এগুলো করছে, তা বলা কঠিন। মালয়েশিয়ায় যেখানে শুটিং করেছি, সেখানে প্রায় দেড় শতাধিক বিদেশি শিল্পী ছিলেন। হয়ত তাদের মধ্য থেকেই কেউ এটি করেছে, না হলে এভাবে বাইরে আসার কথা নয়। এ ছাড়া সেখানে একটি বাঙালি রেস্টুরেন্টে শুটিং করেছিলাম। শুটিং শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হতে হতেই দেখি কে বা কারা যেন ছবি তুলে আপলোড দিয়ে দিয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমি আমার টিমের সবার কাছ থেকে মোবাইল ফোন রেখে দিয়ে শুটিং করি। কিন্তু ঢাকার বিভিন্ন লোকেশনে কাজ করার সময় বাইরে থেকে অনেকে দূর থেকে জুম করে ছবি ও ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে। এদের থামাবে কে? কে কখন কোথা থেকে ছবি তুলছে, সেদিকে নজর দিলে তো কাজই করতে পারব না।’
তিনি ছিলেন ক্যামেরার জাদুকর
মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার
বকেয়া পরিশোধে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের ২,০৬৭ কোটি টাকার ছাড়
লোডশেডিংয়ের দাপটে অচল কুমিল্লার গ্রামাঞ্চল
শিক্ষার্থীদের পাঠাভ্যাস বাড়াতে বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে কাজ করবে সরকার