সরকার কৃষকের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পিএম

শুধুমাত্র ফ্যামেলি কার্ড, কৃষক কার্ড বা কৃষি লোন মওকুফের মধ্যে সীমাবদ্ধ না থেকে বর্তমান সরকার কৃষকের সামগ্রিক ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা এ জেড এম জাহিদ হোসেন।

আজ শুক্রবার বিকেলে বিরামপুর উপজেলা পরিষদ হলরুমে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণকালে তিনি এই কথা বলেন।

এ সময় তিনি বলেন, কৃষক যাতে তাদের ফসলের উৎপাদন বাড়াতে পারে এতে করে কৃষকের যেমন উন্নয়ন হবে, এলাকা যেমন অর্থনৈতিকভবে স্বাবলম্বী হবে। এর মাধ্যমে সারা বাংলাদেশে কৃষিনির্ভর অর্থনীতি মজবুত হবে। আজকে যে সারা পৃথিবীজুড়ে বৈশ্বিক সমস্যা আছে তাতে কৃষি যাতে কোনও অবস্থাতেই ক্ষতিগ্রস্ত না হয় বর্তমান সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। এ সময় ২০ জন কৃষকের মাঝে মুগডাল বীজ ও সার এবং ৫ জন কৃষককে মৌবক্স বিতরণ করা হয়।

এদিকে কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত বিরামপুর ও নবাবগঞ্জ ৭ পরিবারের মাঝে উপজেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন। এর আগে মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে ৭ পরিবারকে ২৫ হাজার টাকা নগদ প্রদান করেন।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকন উদ্দিনসহ সরকারি কর্মকর্তারা, জেলা বিএনপির সহসভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, জেলা যুবদলের অ্যাডভোকেট শিরন, অ্যাডভোকেট আবুল বাশারসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত