হজ করতে সৌদিতে মোমেনা চৌধুরী

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০১:৪৬ পিএম

হজ পালন করতে সৌদি আরবে গেলেন মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী মোমেনা চৌধুরী। এ খবর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী। 

ফেসবুকে দেওয়া এক পোস্টে মোমেনা চৌধুরী লেখেন, ‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, হজে এসেছি। সবাই দোয়া করবেন। যারা আমাকে খুঁজে বারবার কল করছেন, তারা আমাকে জুনে ইনশাআল্লাহ পাবেন। আমিও সবার জন্য দোয়া করছি। ভালো থাকবেন সবসময়। আল্লাহর রহমতে থাকুন।’ 

তার এ পোস্টের পর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা শুভেচ্ছা জানাচ্ছেন। অনেকেই তার সুস্থতা ও সুন্দরভাবে হজ সম্পন্ন করার জন্য দোয়া কামনা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত