সব রেকর্ড‘ ভেঙে দিচ্ছে ‘মাইকেল’

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পিএম

বিশ্বের পপ সংগীতের দিকপাল মাইকেল জ্যাকসনের বহুল প্রত্যাশিত বায়োপিক ‘মাইকেল’ মুক্তি পেয়েছে চলতি সপ্তাহে। মুক্তির পর থেকেই তীব্র আলোচনা আর সমালোচনার মধ্যে রয়েছে পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত বায়োপিক ‘মাইকেল’। জীবনের বিতর্কিত কিছু অধ্যায় পর্দায় না আনার অভিযোগ উঠলেও দর্শকের আগ্রহে তার প্রভাব পড়েনি। অন্তত বক্স অফিসের হিসাব তেমনটাই বলছে। 

অ্যান্টনি ফুকো পরিচালিত এই সিনেমা মুক্তির মাত্র ৫ দিনেই বিশ্বজুড়ে আয় করেছে ২১৮.৮৩ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২ হাজার ৬৫ কোটি টাকা)। যা চলতি বছরে সর্বোচ্চ আয় করা নির্মাণগুলোর তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে। দিনভিত্তিক আয়ের হিসাবে, প্রথম দিন (শুক্রবার) সিনেমাটি আয় করে ৩৯.২৯ মিলিয়ন ডলার। 

দ্বিতীয় দিন (শনিবার) আয় দাঁড়ায় ৩২.৪৬ মিলিয়ন ডলার, আর তৃতীয় দিন (রবিবার) আয় হয় ২৫.৪৫ মিলিয়ন ডলার। এই তিন দিন মিলিয়ে প্রথম উইকএন্ডে মোট আয় দাঁড়ায় ৯৭.২০ মিলিয়ন ডলার। এরপর চতুর্থ দিন (সোমবার) এবং পঞ্চম দিন (মঙ্গলবার) মিলিয়ে আসে বাকি ১২১.৬৩ মিলিয়ন ডলার, যার বড় অংশ এসেছে আন্তর্জাতিক বাজার থেকে। 

প্রায় ১৫৫ মিলিয়ন ডলার বাজেটের এই নির্মাণে মাইকেল জ্যাকসনের ভূমিকায় অভিনয় করেছেন তার ভাইপো জাফার জ্যাকসন। পাশাপাশি মাইলস টেলার, কোলম্যান ডোমিঙ্গো, ক্যাট গ্রাহাম, নিয়ালং, লরা হ্যারিয়ার, কেনড্রিক স্যাম্পসনসহ আরো অনেকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত