গাইবান্ধায় জাল টাকাসহ যুবক আটক

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৮:১১ পিএম

গাইবান্ধায় জাল টাকাসহ শামীম মিয়া (৪০) নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। 

আটক শামীম মিয়ার বাড়ী বগুড়া জেলার আদমদিঘী উপজেলার ছাতনি গ্রামে। তিনি ওই গ্রামের মৃত হাবিব মিয়ার ছেলে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। 

এর আগে বিকেলে গাইবান্ধা শহরের হকাস মার্কেটের কাটপট্টি এলাকায় একটি ঔষুধের দোকানে জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে শামীম মিয়াকে আটক করে। পরে তার কাছ থেকে ২২ হাজার ৫শ জাল টাকা জব্দ করা হয়। এর মধ্যে ১ হাজার টাকার নোট ১৯টি আর ৫শ টাকার নোট সাতটি। 

ওসি আরও জানান, এ ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। আগামীকাল বুধবার সকালে তাকে আদালতে হাজির করা হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত