ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড রাষ্ট্রের ইনভেস্টমেন্ট। সংসদে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (২৯ এপ্রিল) সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
এনসিপির হাসনাত আবদুল্লাহ প্রধানমন্ত্রীকে প্রশ্ন ছুড়ে দেন ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডে অর্থ কোথা থেকে আসবে? সেই সঙ্গে এসব কার্ডে অর্থ দেওয়ার ফলে মূল্যস্ফীতি হবে কি না সে প্রশ্নও করেন।
জাবাবে প্রধানমন্ত্রী বলেন, ৪ কোটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে পর্যায়ক্রমে, কৃষক কার্ডও পর্যায়েক্রমে দেওয়া হবে। ফলে অর্থসংস্থানের সুযোগ সরকারের হাতে রয়েছে। সরকার টাকা ছাপিয়ে কোনো সহায়তা দিচ্ছে না, এ কারণে মূল্যস্ফীতির কোনো সম্ভাবনা নেই। বরং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।
আরও বিস্তারিত ভিডিওতে...