ঘাটাইলে দেশ রূপান্তর এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১০:২৮ পিএম

আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে বহুল প্রচারিত জাতীয় দৈনিক দেশ রূপান্তর এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমাদুল হাসান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান খান, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. লিয়াকত হোসেন, ঘাটাইল প্রেস ক্লাবের (একাংশ) ভারপ্রাপ্ত সভাপতি সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ, ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি খান মোহাম্মদ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম চাঁন, ঘাটাইল পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক কামরুজ্জামান সোয়েব এবং ঘাটাইল প্রেস ক্লাবের দপ্তর ও প্রচার সম্পাদক মো. সাব্বির হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জাতীয় দৈনিক দেশ রূপান্তর এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানান এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তারা বলেন, দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ অব্যাহত রাখতে হবে।

বক্তারা আরও উল্লেখ করেন, উপজেলা প্রতিনিধি আব্দুল লতিফ নিরলসভাবে কাজ করে পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত