বুবলী আবারও লাপাত্তা!

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পিএম

প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্মের আগে যেভাবে উথাও হয়ে গিয়েছিলেন, ঠিক একইভাবে আবারও হদিস মিলছে না চিত্রনায়িকা বুবলীর। গত বছরের শেষের দিকেই হঠাৎ গুঞ্জন ওঠে আবার মা হচ্ছেন বুবলী। গণমাধ্যমে তার অন্তঃসত্তার ছবিও প্রকাশ করা হয়। 

এমনকি খবর রটে, বুবলীর গর্ভে আবারও শাকিব খানের সন্তান এবং শাকিবের পরামর্শেই ফের যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বুবলী। কিন্তু বিষয়টি নিয়ে তেমন কোনো প্রতিবাদ করেননি অভিনেত্রী। এর মধ্যে গত ঈদের পর থেকেই বুবলীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। কোথায় আছেন তিনি, এ বিষয়েও স্পষ্ট কোনো ধারণা দিতে পারছেন না কেউ।  

অচিরেই মুক্তি পাচ্ছে বুবলীর দুই সিনেমা। এটা নিয়েও নায়িকার পক্ষ থেকে কোনো মন্তব্য নেই। মুঠোফেোন, সোশ্যাল মিডিয়াতেও সাড়া নেই তার। বিশেষ একটি সূত্র থেকে জানা গেছে, তিনি বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সন্তান ধারণের জন্য তিনি নিজেকে আড়াল করেছেন। তবে এর সদুত্তর মেলেনি কোথাও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত