ভাণ্ডারিয়ায় কালবৈশাখী ঝড়ে প্রাণ গেল বৃদ্ধার

আপডেট : ০৩ মে ২০২৬, ১২:১১ এএম

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা এলাকায় কালবৈশাখী ঝড়ে পারুল বালা (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (২ মে) দুপুরে উপজেলার রাজপাশা গ্রামের নাঙ্গলের খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পারুল বালা রাজপাশা গ্রামের লক্ষীকান্ত সমাদ্দারের স্ত্রী। 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পারুল বালা বাড়ির পাশের নাঙ্গলের খালে গোসল করতে যান। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে পাশের একটি বড় গাছ ভেঙে তার ওপর পড়ে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত পারুল বালা চার ছেলে ও এক কন্যা সন্তানের জননী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত