সামাজিক মাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে নতুন করে চর্চায় সৌরভ গাঙ্গুলি। এ কোন বিপত্তিতে পড়লেন মহারাজ? ভিডিও দেখে এক কথায় চমকে উঠতে হয়। সৌরভ তখন নিজের অফিসে কাজে ব্যস্ত। এমন সময় আচমকাই এক মহিলা কর্মী সেখানে হাজির হন। তিনি এসে তড়িঘড়ি জানাচ্ছেন, ‘দাদা, আপনার অফিসে রেইড পড়েছে।’
মুহূর্তে অপ্রস্তুত হয়ে পড়েন সৌরভ, বিস্মিত কণ্ঠে জানতে চান, “কখন?”—এরপরই আশপাশে ক্যামেরা চলতে দেখে রেকর্ডিং বন্ধ করার নির্দেশ দেন তিনি। কয়েক সেকেন্ডের এই দৃশ্যই এখন ভাইরাল, ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ দেখে ফেলেছেন সেই ভিডিও।
ঘটনাটি সামনে আসতেই নেটমাধ্যমে জল্পনা তুঙ্গে। হঠাৎ এই ‘রেড’-এর খবর কি আদৌ বাস্তব, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য? অনেকেরই ধারণা, বিষয়টি নিছকই সাজানো। ভিডিওটির ভঙ্গি, সংলাপের ধরন এবং পরিবেশ—সব মিলিয়ে তা কোনও শ্যুটিং সেটের অংশ বলেই মনে করছেন দর্শকের বড় অংশ। বিশেষ করে, যার প্রোফাইল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে, তিনি নিজেই এক ডিজিটাল কনটেন্ট নির্মাতা—এই তথ্য সন্দেহকে আরও জোরদার করছে।
এই বিতর্কের মাঝেই উঠে আসছে নতুন আরেকটি জল্পনা। শোনা যাচ্ছে, দীর্ঘদিনের জনপ্রিয় রিয়েলিটি শো দাদাগিরি’র পর এবার নতুন মঞ্চে দেখা যেতে পারে সৌরভকে। গুঞ্জন, বড় অঙ্কের চুক্তিতে তিনি যুক্ত হতে চলেছেন বিগ বস বাংলার সঙ্গে।
চ্যানেল পরিবর্তন থেকে শুরু করে নতুন ফরম্যাট—সব মিলিয়ে এই সম্ভাব্য ইনিংস ঘিরে আগ্রহ ছিলই। সেই আবহেই হঠাৎ ‘পুলিশ রেড’-এর মতো চমকপ্রদ ভিডিও সামনে আসায় অনেকেই মনে করছেন, এটি আসলে নতুন কোনও শোর প্রচারের অংশ হতে পারে।
নিশ্চিত করে কিছু বলা না গেলেও, আপাতত এটুকু স্পষ্ট—ভিডিওটি যতটা না আতঙ্কের, তার চেয়ে অনেক বেশি রহস্য আর কৌতূহলের জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, এই ভাইরাল মুহূর্ত আদৌ কোনও বড় ঘোষণার ইঙ্গিত কি না।
আরও এক নতুন পরিচয়ে জয়া
জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও কর্তৃত্ববাদের ঝুঁকি: দিলারা চৌধুরী
মধ্যপ্রাচ্যে ৮৬০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র
আড়াইহাজারে দৈনিক দেশ রূপান্তরে ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
চাঁদাবাজ, মাদক ও অনলাইন জুয়া বিরোধী ডিএমপির বিশেষ অভিযান সংক্রান্তে ডিএমপির জরুরি ব্রিফিং