আজ মঙ্গলবার (৫ মে) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির আয়োজনে বিএফডিসিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পরিষদের সভাপতি বদিউল আলম খোকনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের প্রধান উপদেষ্টা চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।
প্রধান অতিথির বক্তৃতায় চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বলেন, ৫ আগস্ট সারাদেশ থেকে ফ্যাসিস্টের দোসর মুক্ত করা হলেও চলচ্চিত্র অঙ্গন থেকে ফ্যাসিবাদের দোসরদের বিতাড়িত করা হয়নি। খুব শিগগিরই চলচ্চিত্রের সকল অঙ্গন থেকে ফ্যাসিস্ট মুক্ত করা হবে।
তিনি আরও বলেন, চলচ্চিত্র অনুদান, চলচ্চিত্র পুরস্কার দলমত নির্বিশেষে যোগ্যতার ভিত্তিতে প্রদান করতে হবে। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডকে যথাযথ কার্যকর করতে হবে। চলচ্চিত্রের উন্নয়নে এক যোগে কাজ করা হবে। চলচ্চিত্রের উন্নয়ন করতে হলে এফডিসির এই পরিস্থিতি থেকে উত্তরণ করতে হবে। এফডিসিতে বেশি বেশি সিনেমা নির্মাণের সুযোগ করে দিতে হবে।
পিরোজপুরে বন্ধ উন্নয়ন প্রকল্পগুলো পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নিকুঞ্জে ‘বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি: স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারির পরই গ্রেপ্তার লাল