গুরুতর অসুস্থ বাদশা বুলবুল, চাইলেন দোয়া

আপডেট : ০৬ মে ২০২৬, ০৯:২০ পিএম

 জনপ্রিয় সংগীতশিল্পী বাদশা বুলবুল বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। তার হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। এ কারণে জরুরি চিকিৎসার অংশ হিসেবে রিং (স্টেন্ট) বসানোর সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। 

জানা গেছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত এই শিল্পীর আগামীকাল (বৃহস্পতিবার) স্থানীয় সময় সকাল ৭টায় হার্টে তিনটি রিং বসানো হবে। বিষয়টি নিশ্চিত করে নিজেই ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন। 

আজ বুধবার (৬ মে) বাদশা বুলবুল জানান, কয়েকদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে চিকিৎসকের পরামর্শে এনজিওগ্রাম করালে হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এরপর দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন, ‘সুস্থ হয়ে আবার যেন সবার মাঝে ফিরতে পারি।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত