জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখায় যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের ৩০০ নেতাকর্মী।
শুক্রবার (৮ মে) দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
এদের মধ্যে রয়েছে বিভিন্ন রাজনৈতিক প্লাটফর্মের নেতাকর্মী, ডাক্তার আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী ও তরুণেরা।
এনসিপি নেতারা জানান, শিগগিরই উত্তরার সহস্রাধিক গার্মেন্টস শ্রমিক এনসিপির শ্রমিক উইন জাতীয় শ্রমিক শক্তিতে যোগদান করবে। বিভিন্ন দল ও পেশাজীবী মানুষের ধারাবাহিক এনসিপি যোগদানের ফলে দলের সাংগঠনিক শক্তি ক্রমশই বাড়ছে।
‘দেড় বছরে গণমাধ্যমে নজিরবিহীন হামলা হয়েছে’