গণহত্যা দিবস 

গজারিয়ায় শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা 

আপডেট : ০৯ মে ২০২৬, ০৪:০১ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় মহান স্বাধীনতা যুদ্ধে ১৯৭১ সালের ৯ মে সংঘটিত ভয়াবহ গণহত্যায় শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে) দুপুর ১২টায় গজারিয়া ইউনিয়নের গোসাইরচর স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ এর মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও ইউনিয়ন পরিষদ মাঠে শহীদ পরিবার কল্যাণ পরিষদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান, অফিসার ইনচার্জ মো. হাসান আলী, উপজেলা বিএনপি'র আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, বিশিষ্ট শিল্পপতি ফ জ লুল হক বকুল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পিন্টু, আহসান উল্লাহ, রফিকুল ইসলাম ভিপি মাসুম, এম ইসহাক আলী, শহীদ পরিবার কল্যাণ পরিষদের সভাপতি বিল্লাল হোসেন আখন্দসহ বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বৃন্দ।
  
উল্লেখ্য ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে দেশজুড়ে যুদ্ধের ভয়াবহতা ছড়িয়ে পড়লে গজারিয়াতেও পাকবাহিনী নির্মম হত্যাযজ্ঞ চালায়। বিশেষ করে ৯ মে সংঘটিত গণহত্যায় গজারিয়ার বহু নারী-পুরুষ শহীদ হন। গজারিয়া ইউনিয়নে দুই ঘন্টায় প্রায় ৩৬০ জন শহীদ হন পাক হানাদার বাহিনীর হাতে। বিশেষ করে এ ইউনিয়নের নয়ানগর ও গোসাইচর, বলুরচর গ্রামের মানুষ বেশি শহীদ হন বলে জানায় উপস্থিত মুক্তি যোদ্ধারা।

আলোচনা সভায় এসময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। গজারিয়ার ৯ মে গণহত্যা ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়।নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে সবাইকে কাজ করতে হবে।আপনাদের দাবিগুলো আমি চেষ্টা করবো,তাছাড়া যাচাই-বাছাই শেষে  তালিকাভুক্ত করার জন্য ও আবেদন করবো,তাছাড়া আপাদের পাশে আমি সবসময় থাকবো।সরকারি সুবিধা গুলো যাতে আপনারা পান সে বিষয়ে প্রশাসনকে বলে দেওয়া হয়েছে।

আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।এ সময় শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত