বিরোধীদলীয় নেতা বললেন

বিনাবিচারে হত্যাকান্ড সমর্থনযোগ্য নয়

আপডেট : ১১ মে ২০২৬, ০১:২৭ এএম

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একের পর এক হত্যাকা- উদ্বেগজনক। তিনি প্রশ্ন রেখে বলেন, এসব ঘটনা কি শুধুই সামাজিক বিশৃঙ্খলা, নাকি আইনের সঠিক প্রয়োগের অভাবে সৃষ্ট হতাশা থেকে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ? তিনি বলেন, বিনাবিচারে কোনো হত্যাকা-ই কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং বিচার বিভাগ জনগণের কাছে গ্রহণযোগ্য না হওয়া পর্যন্ত দেশে প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

গতকাল রবিবার সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, অতি সম্প্রতি নওগাঁ জেলায় ৪ জন, চট্টগ্রামে ৩ জন এবং গাজীপুরে ৫ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ছাড়া আজ (রবিবার) ভোররাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাগচালা গ্রামে গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের নিরাপত্তাকে উপেক্ষা করে সরকারের গৃহীত কোনো কর্মসূচিই সফল হওয়ার সম্ভাবনা নেই। আগে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এরপর স্বচ্ছ উন্নয়নের পদক্ষেপ নিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত