ফের ৩ দিনের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের

আপডেট : ১১ মে ২০২৬, ০৪:৩৪ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের দমন-পীড়নে অর্থ জোগান, নাশকতায় উসকানি এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) আফজাল নাছেরের ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

আজ সোমবার (১১ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন।

এ মামলায় দুই দফায় ছয় দিনের রিমান্ড শেষে আফজাল নাছেরকে আদালতে হাজির করে আরও পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার উপ-পরিদর্শক কে এম আবদুল হক।

এসময় রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরা হয়। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

গত ৩০ মার্চ রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তারের পর আফজাল নাছেরকে কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়েছে।

মামলার বিবরণে বলা হয়েছে, মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট উত্তরা পূর্ব থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেন মাহমুদুল হাসান। এ সময় আসামিদের ছোড়া গুলিতে তিনি নিহত হন। পরে এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত